1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন

মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের সহজ টিপস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭৭ Time View

দীর্ঘ সময় মাইক্রোওয়েভ ওভেন সঠিকভাবে পরিষ্কার না করলে বাসা বাধতে পারে জীবাণু। সহজে এটি পরিষ্কারের কিছু টিপস জেনে নিন ঝটপট।
প্রথমে মাইক্রোওয়েভ থেকে র‍্যাক ও গ্রিল বের করে সাবান-পানিতে ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ঘষে ধুয়ে শুকিয়ে নিন।
একটি মাইক্রোওয়েভ সেফ পাত্রের মধ্যে ভিনেগার আর পানি মিশিয়ে নিন। এবার উচ্চতাপে ওভেনের ভেতর এটি ৫ মিনিট রেখে দিন। এ থেকে যে স্টিম তৈরি হবে তা মাইক্রোওভেনে লেগে থাকা ময়লা নরম করবে। তারপর ঠাণ্ডা হয়ে গেলে পাত্রটি বের করে পেপার টাওয়েল বা কাপড় দিয়ে ওভেন পরিষ্কার করে নিন।
পানির সঙ্গে বেকিং সোডা, লেবু এবং লবণ মেশান। মিশ্রণটিতে কাপড় ভিজিয়ে মাইক্রোওয়েভের ভেতরের অংশ ভালো করে পরিষ্কার করুন।
এক কাপ পানিতে ২ চা চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে নিন। মিশ্রণটি একটু গরম করে তাতে একটি কাপড়ের টুকরো ডুবিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করুন।
একটি পাত্রে অল্প পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মাইক্রোওয়েভের টার্ন টেবিল আর ভেতরের দিকে এই পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি ভেজা কাপড় দিয়ে ভেতর পুরোটা এবং টার্ন টেবিল মুছে নিন।
ওভেনের ভেতরের দুর্গন্ধ দূর করতে একটি মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে পানি ও কয়েক টুকরা লেবুর চাকা ফেলে উচ্চতাপে কয়েক মিনিট গরম করুন।খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved