শব্দ দূষণের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পিটারসন শহরে মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না।
তবে চলতি মাসের ১৯ তারিখ থেকে লাউড স্পিকারে (মাইকে) আজান দেয়ার অনুমতি মিলেছে শহরটিতে।
পিটারসন শহরের বাঙালি কমিউিনটির মুসলিম প্রতিনিধি খালিকের প্রচেষ্টায় এমন অনুমতি মিলেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম পিটারসন টাইমস।
তিনি যোগ করেন, পিটারসন শহরে ৩০ হাজার মুসলমান বসবাস করেন। ১৫টি মসজিদ রয়েছে এখানে। এখানের খ্রিস্টানরা চার্চে যেভাবে বেল বাজানো হয়, একইভাবে নামাজের জন্য আজান দিতে পারবে মসজিদ। সূত্র: নিউজার্সি নিউজ১২, যুগান্তর।