1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকা সুইডেনের সেই কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

গ্লোবাল প্রাইম ডেক্স
  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৯৭ Time View
Lars Vilks

সর্বশেষ নবী মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা বহুল সমালোচিত ও বিতর্কিত সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার নিরাপত্তায় থাকা দুই পুলিশ অফিসারও এসময় নিহত হয়েছেন।

পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে কুখ্যাত ও বিতর্কিত ঐ কার্টুনিস্ট নিহত হয়েছেন। এতে ট্রাকচালকও আহত হয়েছেন।

আরো পড়ুন : রাশিয়ার নির্বাচন নিয়ে কোনো অভিযোগ ছিল না: কে এম নুরুল হুদা

উল্লেখ্য, ২০০৭ ইং সালে তিনি সুইডেনে মহানবীর (সা.) যে ব্যঙ্গচিত্র এঁকেছিল, তা ২০০৮ ইং সালে আবার ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে। মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান ধর্মপ্রাণ মুসলিমরা। এরপর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর পরই কার্টুনিস্ট লার্স ভিকসকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকের আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন ৭৫ বছর বয়সি বিতর্কিত এ কার্টুনিস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved