ইন্তেকাল করেছেন পবিত্র মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মুহাম্মদ খলিল আল-কারি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। সোমবার (৮ মে) সকালে তিনি ইন্তেকাল করেন। মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। গত জানুয়ারিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন বিশ্বের বরেণ্য ইসলামী ব্যক্তিত্বরা। সূত্র: সৌদি নিউজ।
শায়খ ড. মুহাম্মদ খলিল সৌদি আরবের পবিত্র মসজিদ নববীতে তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪৩৭ হিজরি ও ১৪৩৮ হিজরিতে তিনি মসজিদে কুবার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে তাদের বাবা শায়খ খলির আল কারি ইন্তেকাল করেন। ২০২২ সালের ২৫ জুন তার আরেক ভাই শায়খ মাহমুদ খলিল আবদুর রহমান আল কারি ইন্তেকাল করেন। তিনিও মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদের নামাজে ইমাম ছিলেন।