1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মসজিদের নগরী এখন মাদক ও ক্যাসিনোর শহর: শায়েখে চরমোনাই

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ১৩১ Time View
নগর সম্মেলনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। অথচ সেই ঢাকা শহরের অবস্থা খুবই ভয়াবহ। দূষণ, দুর্নীতি, যানজট, মাদক ও ক্যাসিনো নগরীতে পরিণত হয়েছে মসজিদের নগরী এই ঢাকা।

রোববার বিকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজী রজ্জব আলী সুপার মার্কেটের পামের মাঠ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুহা. ফয়জুল করীম বলেন, অতীতে যারাই ক্ষমতায় ছিল তারাই সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শাসকগোষ্ঠী নগরবাসীর সমস্যা লাঘবে ব্যর্থ হয়েছেন বারবার। সুতরাং দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

তিনি বলেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিকেরা ঢুকে গেছে। নবম-দশম শ্রেণির বইয়ের মধ্যে বিবর্তনবাদের থিউরি-থিম দেয়া হয়েছে। যেটা পড়ার পর একটা মুসলমান সন্তান ভাববে যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। আমরা বানর থেকে মানুষ হয়েছি। তাই নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না। দেশকে মেরামত করার চিন্তা আপনাকে-আমাকেই করতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহা. ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মুহা. মাসুম বিল্লাহ।

এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সহ-সভাপতি এম শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমাদ কবির, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজউদ্দীন আহমাদ, অর্থসম্পাদক ওমর ফারুক, দফতর সম্পাদক এইচএম শাহীন আদনান, কওমী মাদ্রাসা সম্পাদক শেখ মুহা. ইকবাল হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক যোবায়ের আহমাদ, কলেজ সম্পাদক মুহা. আশরাফ হোসাইন, স্কুল সম্পাদক মুহা. সোহেল হোসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক মুহা. শরিফ হোসাইন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুহা. জাহিদুল ইসলামসহ অন্য শাখার নেতৃবৃন্দ।সূত্র: যুগান্তর। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved