1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মশা তাড়ানোর সহজ ও কার্যকরী তিন উপায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৭৬ Time View

গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে মশার উপদ্রপও। গরম সহ্য করা গেলেও মশার কামড় সহ্য করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া মশার কামড়ে নানা রকম রোগব্যাধিও শরীরে বাসা বাঁধে।

মশা তাড়াতে বাজারে বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া গেলেও তা বেশি কার্যকর নয়। এছাড়া এগুলো স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তবে জানেন কি, অতি সহজেই কিছু ঘরোয়া উপায়ে আপনি মশাদের জব্দ করতে পারেন! তাই এই সময় নিজেকে সুস্থ রাখতে জেনে নিন মশা তাড়ানোর তিনটি সহজ ও কার্যকরী উপায়। যা স্বাস্থ্যের কোনো ক্ষতি না করেই মশার উপদ্রপ থেকে মুক্তি দেবে।

> নারিকেল তেল, লবঙ্গের তেল, পিপারমেন্ট তেল এবং নীলগিরি তেল সমান মাত্রায় নিয়ে মেশান। এই মিশ্রণ একটা বোতলে ঢেলে নিন। রাতে শোয়ার আগে এই তেল গায়ে মেখে নিন। দেখবেন, একটা মশাও আপনার ধরে কাছে আসবে না।

শোয়ার সময় অথবা লেখাপড়ার করার সময় একটু দূরে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি মশার উপদ্রব খুব বেশি হয়, তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে করে মশা আপনার ধারে কাছে আসবে না, এতে করে লেখাপড়া কিংবা আরামে ঘুমাতেও সমস্যা হবে না।

> নিমের তেল, কর্পূর এবং তেজপাতা নিন। সবার আগে নিমের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার তেজপাতার ওপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন। যদি বাড়িতে কোনো স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে তেজপাতার ওপর তেল ভালো করে লাগিয়ে নিন। তেজপাতার ধোঁয়ায় মশা এক মুহূর্তে ঘর ছেড়ে পালাবে এবং তেজপাতার ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকারকও নয়।

উপরোক্ত তিনটি উপায়ের মধ্যে যে কোনো একটি গ্রহণ করলে আপনি মশার উপদ্রব থেকে সহজেই মুক্তি পাবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved