1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মল্লিক পরিবারের দ্রুত সুস্থতা কামনা করে সৃজিতের ট্যুইট

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৮০ Time View

ভারতে এখন করোনা আতঙ্ক। বিশেষ পরিস্থিতি দিয়েও আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। গতকাল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তার ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন তিনি করোনা পজেটিভ। শুধু তিনি নয় তার বাবা এবং মা এবং স্বামীও করোনা পজেটিভ। 

কয়েক মাস আগেই ছোট্ট একটি সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি মানে অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছেই ছিলেন তিনি। সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হন কোয়েলসহ তার পুরো পরিবার। এই খবর ট্যুইটারে শেয়ার হতেই টলিউডের সব সেলিব্রেটিরা অভিনেত্রী এবং তার পরিবারের সুস্থতা কামনা করেন।

কোয়েলের ট্যুইটের পর রিট্যুইট করলেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি কোয়েল ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সৃজিত পরিচালিত ‘বাইশে শ্রাবণ’ ও ‘হেমলক সোস্যাইটি’তে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে।

তবে এত কিছুর মাঝেও কোয়েল ভক্তদের স্বস্তির খবর অভিনেত্রীর বাচ্চা সুস্থ আছেন। আর এ খবর জানিয়েছেন কোয়েলের স্বামী নিসপাল সিং। কোয়েল ও তার পরিবার বাড়িতেই হোম কোয়ারেন্টাইনেই আছেন। তাদের সুস্থতা কামনা করছে টলিউড। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved