1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মমতাজের বাড়িতে দুই দিনব্যাপী ‘মায়ের মেলা’

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী-খ্যাত সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘মায়ের মেলা’ আয়োজিত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইরের জয়মন্টপের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে সন্ধ্যায় এই মায়ের মেলার উদ্বোধন করেন বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী-খ্যাত সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। দুই দিন ব্যাপী এ মেলা সোমবার ভোর রাতে শেষ হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রয়াত বাবা মধু বয়াতির স্মরণে নিয়মিত মধু মেলার আয়োজনের পর মমতাজ বেগম দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এ মায়ের মেলার আয়োজন করেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মমতাজের মা উজালা বেগম মারা যান। রাজনীতিবিদসহ এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউলরা অংশ গ্রহণ করে সঙ্গীত পরিবেশনা করেন।

প্রতিমন্ত্রী বলেছেন, মায়ের প্রতি ভালবাসার প্রমাণ এই মায়ের মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ। মা না থাকলে একজন মমতাজ বেগম সৃষ্টি হতো না। আমি মনে করি প্রতিটি জেলায় এই মায়ের মেলার আয়োজন করা দরকার। মায়ের মেলা সংস্কৃতির একটি অংশ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কাঁদে। সেইসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এ মেলায় আসবে মাকে স্মরণ করবে। যার মা নেই তার বেঁচে থাকা খুবই কঠিন। আমিও হারিয়ে যাওয়া মায়ের জন্য একটি মেলা করব।

মমতাজ বেগম বলেন, মায়ের স্মৃতিকে স্মরণে রাখতে এ মেলার নাম রেখেছি ‘মায়ের মেলা’।

জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সিংগাইরের মেয়র আবু নাঈম মো. বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার আহম্মেদ, কবি মো. কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুস সালাম খান প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved