1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

মমতাজকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৫ Time View

কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে।



মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বরে অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি এড়াতে আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।



হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

সিংগাইরে ফোর মাডারসহ দুটি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজকে।



সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন।



মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড ও সিংগাইরে ফোর মাডার মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে।



হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved