করোনাভাইরাসের প্রকোপের আগেই নিজের হাতে থাকা ছবির কাজ পরিকল্পনা করে শেষ করেন চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে তিনি গৃহবন্দী তিনি। এমন অবস্থায় বেশ মন খারাপ পূজার। তবে এর কারণ শুধু গৃহবন্দী থাকা নয়, রয়েছে অন্য কারণ। তাহলে কী কারণে মন খারাপ পূজার?
পূজা বর্তমানে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। এপ্রিলেই প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই সব সিনেমার কাজ শেষ করে পড়াশোনায় মনোযোগ দিয়েছিলেন পূজা। কিন্তু তার আগেই করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। আশায় ছিলেন যে হয়তো পরীক্ষার আগেই লকডাউন উঠে যাবে। কিন্তু কোনো অনুমানই সফল হয়নি পূজার। তাই মন খারাপ করে গৃহবন্দী হয়ে আছেন এ অভিনেত্রী।
জানা গেছে, বাসায় বন্দী হয়ে টিভি দেখে, বই পড়ে এ অবসর সময় পার করার চেষ্টা করে যাচ্ছেন পূজা। তাই আপাতত অপেক্ষায় আছেন লকডাউন উঠে যাবার।
পূজা অভিনীত এরই মধ্যে তিনটি ছবির কাজ শেষ হয়েছে। ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলো হল নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’, এ রাহিমের ‘শান’ এবং অনন্য মামুনের ‘সাইকো’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।