1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

মনোনয়ন পেয়ে যা বললেন তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ১১০ Time View
ছবি: সংগৃহীত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীতে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচিত সাঈদ খোকনকে বাদ দিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে।

ধানমন্ডিতে আজ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মেয়র প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চান। দক্ষিণ এশিয়ার মধ্যে সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বিনির্মাণ করা অত্যন্ত আবশ্যক।

এর জন্য সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করার কথা বলেন তাপস।

তিনি বলেন, নাগরিকদের চাহিদা অনুযায়ী সুবিধা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী ঢাকা সিটি করপোরেশনকে দুইভাগে বিভক্ত করেছেন। জনসংখ্যা অনেক বেড়েছে গেছে, নাগরিকরা তাদের সুযোগ- সুবিধা চাহিদা অনুযায়ী পাচ্ছে না। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মানুষ এখনও অবহেলিত। তাদের মৌলিক সুবিধাগুলো তারা এখনও পাচ্ছে না।

তাপস বলেন, জনগণ যদি নির্বাচিত করে তাহলে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে জনগণের কল্যাণে কাজগুলো করতে পারব।

সরকারের ২০৪১ উন্নয়ন মহাপরিকল্পনাকে সামনে রেখে টেকসই নগর উন্নয়নের একটা মহাপরিকল্পনা করার ইচ্ছার কথা জানান ব্যারিস্টার তাপস। সূত্র: বাসস, ডেইলি স্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved