1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মনোনয়ন ফরম জমা দিলেন মাহি

বিনোদন প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

মনোনয়ন ফরম জমা দিয়েছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গেও দেখা করেন।

এ ব্যপারে তিনি গণমাধ্যমকে বলেন, জ্বি আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি।

এর আগে নায়িকা মাহিকে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved