1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মদ্যপ অবস্থায় রণবীরের গালে চড় মেরেছিলেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৮ Time View

সালমান খান যে প্রচন্ড রাগী সে কথা সবাই জানে। আর এই রাগের জন্যই একবার মদ্যপ অবস্থায় রণবীর কাপুর এর গালে চড় বসিয়ে ছিলেন সালমান। ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের এক অভিজাত পাবে। সকলে ভেবেছিলেন এর পিছনে কারণ হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও আসল কারণ ছিল অন্যকিছু।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সেই সময় বড় তারকা হয়ে ওঠেননি রণবীর। সবে মাত্র কয়েকটি ছবি তার হাতে। কিন্তু সালমানের সঙ্গে সেদিন বাকবিতণ্ডায় জড়ান রণবীর। বেশ কয়েকটি ছবি যেমন ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ এগুলির সাফল্যের পরে সালমনা সেদিন সেই পাবে বন্ধু সঞ্জয় দত্তের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন।

রনবীরও তার বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎই সালমানের সঙ্গে জনসমক্ষে তর্ক লেগে যায় তার। দু’জনেরই মাথা গরম হয়ে ওঠে। তর্ক এমন জায়গায় পৌঁছয় যে সালমান রণবীরের গালে চড় বসিয়ে দেন। সেসময় দুই অভিনেতার মধ্যে হাতাহাতি বন্ধ করেন সঞ্জয় দত্ত। অপ্রস্তুত হয়ে সেই পাব থেকে বেরিয়ে যেতে বাধ্য হন রণবীর।

এই ঘটনার পরে সালমানের বাবা সেলিম খান রণবীরের বাবা ঋষি কাপুর এর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। তখন থেকেই সালমান ও রনবীরের মধ্যে সম্পর্ক মোটেই ভালো নয়। আর তারপরে আসেন ক্যাটরিনা কাইফ। একসময় সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা।

কিন্তু তার পরেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে রণবীরের সঙ্গে প্রেম করতে শুরু করেন ক্যাটরিনা কাইফ। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। কখনোই কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। এমনকি একটি আওয়ার্ড শো-তে রণবীরকে সালমান কুকুরছানা বলেও সম্বোধন করেছিলেন।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved