1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

মডেলিং শুরু করে আলোচনায় স্টিভ জবসের মেয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৮২ Time View
ইভ জবস। ছবি: সংগৃহীত।

স্টিভ জবস, যাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন-এর সঙ্গে ১৯৭৬ সালে ‘অ্যাপল কম্পিউটার’ প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। আজ ফের একবার তারই ছোট মেয়ে ইভ-এর দৌলতে আলোচনায় উঠে এলেন তিনি।

মডেলিং দুনিয়ায় পা রাখলেন ‘অ্যাপল’ এর সহ প্রতিষ্ঠাতা, সেই বিখ্যাত স্টিভ জবসের মেয়ে ইভ। সম্প্রতি একটি বিউটি ক্যাম্পেনে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

ইভ জবসের শেয়ার করা ছবি

ইভ জবসের শেয়ার করা ছবি

প্রসাধনী সংস্থা ‘গ্লোসিয়ার’-এর বিউটি ক্যাম্পেনের জন্য ‘বাথটাব’ এ পোজ দিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে তারই বেশকিছু ছবি শেয়ারও করেছেন ইভ জবস।

হাতে ওয়াইনের গ্লাস, গলায় সোনার চেন, নখ ও ঠোঁটে ‘গ্লোসিয়ার’ এর প্রসাধনীতে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ইভ।

ইনস্টাগ্রামে ইভ জবসের অনুগামীর সংখ্যা দেড় লাখেরও বেশি। খুব স্বাভাবিকভাবেই মডেলিং দুনিয়ায় পা রাখার সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে এসেছেন স্টিভ জবসের মেয়ে।

ইভ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যেখানে তার মা লরেন পাওয়েল এবং বাবা স্টিভের প্রথম সাক্ষাৎ হয়েছিল। ১৯৮৯ সালে স্টিভ স্ট্যান্ডফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন সেখানকার ছাত্রী ছিলেন লরেন পাওয়েল।

প্রসঙ্গত ২২ বছর ইভ ২০২১ সালে সালে স্নাতক হতে চলেছেন, তার আগেই মডেলিং দুনিয়ায় নাম লেখালেন তিনি।

মডেলিং ছাড়াও সফল অশ্বারোহী হিসেবে ইভের ব্যাপক খ্যাতি রয়েছে। ২৫ বছরের নীচে অশ্বারোহীদের তালিকায় বিশ্বের ৫ জনের একজন তিনি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved