1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ভয়াবহ পর্যায়ে বিশ্ব: ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬৬ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) বলছে, এবারে নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব।

ইউরোপ ও এশিয়ার কিছু দেশে অনেকটা নিয়ন্ত্রণ আসলেও বিশ্বের অনেক দেশে কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে উচ্চগতিতে। দশ লাখ রোগী শনাক্ত হতে সময় লেগেছে তিন মাস, কিন্তু শেষ ১০ লাখ রোগী মাত্র আট দিনে পাওয়া গেছে।

দক্ষিণ আমেরিকা কর্তৃপক্ষের একজন বলছেন, যে সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো শনাক্ত হওয়ার পরিমাণ, কিন্তু এটা একটা পানির ওপর ভেসে থাকা বরফের টুকরোর মতো আমরা কেউ জানি না আসল সংখ্যা কত বেশি হতে পারে।

দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে গ্রাফ উর্ধ্বমুখী।

আক্রান্ত ও মৃতের হিসেবে যুক্তরাষ্ট্রর অবস্থান শীর্ষে, সেইসঙ্গে এখনো দেশটিতে নতুন রোগী শনাক্ত হচ্ছে বেশি। দেশটির কিছু রাজ্যে লকডাউন শিথিল করার পর রোগী শনাক্তের হার বেড়েছে।

এদিকে ব্রাজিল ১০ লাখ রোগী ছাড়িয়ে গেছে, সেখানেও প্রতিনিয়ত রোগী বাড়ছে হু হু করে। জুন মাসের এই সময়টায় এসে ব্রাজিল, মেক্সিকো, ভারত ও দক্ষিণ আমেরিকায় রোগী শনাক্ত বেড়েছে। বিবিসি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved