1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ভোলায় বিএনপিতে চলছে নির্বাচনী প্রস্ততি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

জাতীয় রাজনীতিতে আন্দোলনের তোড়জোড় চললেও ভোলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। তাই জাতীয় ইস্যু, স্থানীয় অনিয়ম-দুর্নীতি তুলে ধরে হারানো আসনগুলো পুণরুদ্ধারে মরিয়া বিএনপি। ভোলা জেলার চারটি আসনে বিএনপির কমপক্ষে ১২ জন প্রার্থীর নাম শোনা গেলেও মনোনয়ন প্রত্যাশী ৮ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন প্রাপ্তি অনেকটাই নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ভোলা – ১ (ভোলা সদর)
২০০৮ সালে সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালীব রহমান প্রার্থ সংসদ নির্বাচিত হন। তিনি এবারও মনোনয়ন পেতে পারেন। তবে বিএনপি চায় নিজ দলীয় প্রার্থী। বিএনপি জোটের প্রার্থীর পক্ষে নির্বাচন করতে নারাজ এমন ঘোষণা দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম নবী আলমগীরের মনোনয়ন দাবি জানানো হচ্ছে। তিনি মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশী বলে দলের কর্মীদের মধ্যে গুঞ্জন চলছে।

ভোলা – ২ (বোরহানউদ্দিন – দৌলতখান)
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মোহাম্মদ হাফিজ ইব্রাহীম। হাফিজ ইব্রাহীম ২০০১ সালে এমপি হলেও গত সংসদ নির্বাচনে মামলা জনিত জটিলতার কারণে নির্বাচন করতে পারেননি। তবে তার স্থানটি প্রায় দখল করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি ও ভোলা জেলা বিএনপির সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর এম আলম। কারণ হাফিজ ইব্রাহীম আগের থেকেই এলাকায় সময় দিতেন কম। বর্তমানে তার ব্যবসা-বাণিজ্য ও একাধিক মামলার আসামী হয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। অন্যদিকে তার মামলা চলমান জটিলতা নিয়ে সর্বত্র গুঞ্জন হচ্ছে। গত কয়েক বছর বিভিন্ন দুর্যোগে বোরহান উদ্দিন ও দৌলতখানের মানুষ যে কষ্টে দিন কাটিয়েছে তাদের সেই অবস্থায় পাশে থাকার মত অনেক নেতারই সময় হয়নি। সেই ভয়াবহ দিনগুলোতে এই এলাকার মানুষের সুখে-দু:খে পাশে ছিলেন জাহাঙ্গীর এম আলম। হাফিজ ইব্রাহীমের অবর্তমানে তার সমর্থকরা জাহাঙ্গীর এম আলমের কাছে স্মরণাপন্ন হয়। তারা এম আলমকে নির্বাচন করার জন্য ওপেন সিক্রেটভাবে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। জাহাঙ্গীর এম আলমের বিগত দিনের উন্নয়ন মূলক কর্মকান্ডে এবং দেশ প্রেমে মুগ্ধতা দেখে এলাকাবাসী হাফিজ ইব্রাহীমের জায়গায় জাহাঙ্গীর এম আলমকে বসাতে চায়। গত বিএনপির জোটের প্রার্থী অর্থনীতিবিদ আশিকুর রহমান শান্ত ৭৮ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে গত ৫ বছর এলাকার নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে নাই। বর্তমানে সে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাই এলাকাবাসী তাকে নিয়ে কোন চিন্তা করছে না। রফিকুল ইসলাম মমিন নামে একজন ব্যবসায়ীকে বিভিন্ন সময় ব্যানারে ও পোষ্টারে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তবে তার কোন কর্মী ও কার্য্যক্রম চোখে পড়েনি।

ভোলা – ৩ (লালমোহন – তজুমদ্দিন)
এ আসনে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন প্রত্যাশী। পর পর ৬ বার নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ২০০৮ সালে পরাজিত হয়। এবার মেজর হাফিজকে সংস্কারপন্থী আঙ্খা দিয়ে বিএনপির বড় একটি অংশ দুই থেকে তিন বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। আগামী নির্বাচনে মূল প্রার্থী বিএনপি জোটের মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের অবর্তমানে বৃহত্তর ঢাকার সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান মান্না মনোনয়ন চাইতে পারেন।

ভোলা – ৪ (চরফ্যশন – মনপুরা)
এই আসনে সাবেক সংসদ নাজিম উদ্দিন আলম মনোনয়ন প্রত্যাশী। ২০০৮ সালের নির্বাচনে প্রায় ৩৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। তার অবর্তমানে যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন এ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved