1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ভেবেছিলাম সুস্থ হয়েই ফিরবে, কিন্তু এটা কী হয়ে গেলো: আলম খান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৬৮ Time View

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় মারা যান। এ খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিডিয়াঙ্গনে। এন্ড্রু কিশোরের অন্যতম জনপ্রিয় গান ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলেই ঠুস’। ‘বড় ভালো লোক ছিল’ সিনেমায় এই গানটির সুর করেন আলম খান। এন্ড্রু কিশোর চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন আলম খানের হাত ধরেই।

এই শিল্পীর মৃত্যুর খবরে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, এতো দ্রুত আমাদের ছেড়ে এন্ড্রু চলে যাবে, ভাবতেও পারিনি। ভেবেছিলাম সুস্থ হয়েই ফিরবে! কিন্তু এটা কী হয়ে গেলো! বয়সে আমাদের কতো ছোট, কতো স্মৃতি আমাদের একসঙ্গে। ভীষণ খারাপ লাগছে! শরীর ভালো নেই, মনটাও খারাপ হয়ে গেল।

উন্নত চিকিৎসার জন্য এন্ড্রু কিশোর সিঙ্গাপুর যাওয়ার আগে আলম খানের সঙ্গে দেখা করেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পরও দু’জনের কথা হয়েছে। হয়েছে পারস্পরিক কুশল বিনিময়। সেই স্মৃতি স্মরণ করে আলম খান বলেন, ও আমাকে বলেছিল- আমার আর ফেরা হবে না। শুধু দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি, কষ্ট যেন কম হয়।

১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমায় ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্যমে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন এন্ড্রু কিশোর। আলম খানের সুরে এন্ড্রু কিশোরের বিখ্যাত গানগুলোর কয়েকটি হলো- ‘ভুলি নাই তোমাদের মতো’, ‘হায়রে মানুষ’, ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’, ‘কারে বলে ভালোবাসা’, ‘আমি চক্ষু দিয়া’, ‘তোরা দেখ দেখ দেখরে চাহিয়া’ ইত্যাদি।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved