1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত সারিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ১০১ Time View

ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। তার নামে প্রায় অর্ধশতাধিক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। সম্প্রতি সারিকা নামে একটি ফেক আইডি নিয়ে চরম বিব্রত অবস্থায় পড়েছেন এ অভিনেত্রী। এ আইডির ফলোয়ারের সংখ্যা ১ লাখ ১৮ হাজারের মতো। নিয়মিত সচলও আইডিটি।

এখানেই শেষ নয়, এই আইডিতে বিনোদনের অনেক অভিনেতা-অভিনেত্রীও আছেন। এই আইডিকে সারিকার আসল আইডি ভেবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সারিকার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। আর  এই আইডিতে যোগাযোগ করে কোনো সাড়া না পেয়ে সারিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সহশিল্পী ও বন্ধুদের।

সারিকা গণমাধ্যমকে বলেন, প্রায় আড়াই বছর আগে তার আইডি হ্যাক করা হয়েছে। এর পর থেকে তিনি আর ফেসবুক ব্যবহার করেন না।

তিনি বলেন, এতে অনেকেই ভাবেন– এটি আমার আসল আইডি। সবাই ওই আইডিতে যোগাযোগ করেন। কোনো সাড়া না পেয়ে আমাকে ভুল বোঝেন। বিষয়টি আমার জন্য চরম বিব্রতকর। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved