1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ভুলেও কখনোই এই পাঁচ স্থানে মোবাইল ফোন রাখবেন না!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৭৫ Time View

নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের মধ্যে মোবাইল ফোনও একটি। যা ছাড়া আমাদের জীবন স্বাভাবিকভাবে পরিচালনা করা এক প্রকার অসম্ভব। দেখা যায় সকালে ঘুম থেকে উঠার পর সবার আগে আমরা মোবাইলটিই হাতে নেই, যা রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকে।

এমনকি রাতে ঘুমানোর সময়ও মোবাইলটি বালিশের পাশে রেখেই ঘুমান অনেকেই। অনেকেই আবার টয়লেটেও মোবাইল সঙ্গে নিয়ে যান। যা মোটেও বিচিত্র কিছু নয়। জানেন কি, এমন কিছু জায়গা আছে যেখানে মোবাইল রাখা কিংবা সঙ্গে নেয়া বিপজ্জনক হতে পারে। অনেক সময় এই ভুলে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যেরও। দেরি না করে চলুন জেনে নেয়া যাক যে পাঁচ স্থানে কখনোই মোবাইল রাখবেন না-

হাতে গ্লাভস পরে ফোন ঘাঁটাঘাঁটি নয়

হাতে গ্লাভস পরে থাকা অবস্থায় ফোনের কি-প্যাড বেশি দাবাবেন না। উলের মতো নেগেটিভলি চার্জড মেটিরিয়ালের সংস্পর্শে এলেই ফোন গরম হয়ে যায়। ব্যাটারির আয়ু কমে যাবে। তাছাড়া এতে জীবাণুও ছড়াতে পারে।

ধাতব সংস্পর্শ এড়িয়ে চলুন

মোবাইল ফোনের ব্যাটারি ক্রোমিয়াম, আর্সেনিক বা প্যালাডিয়ামের মতো কিছু ধাতুর সংস্পর্শে এলে তাতে ক্ষয় শুরু হয়ে যায়। কিছু ক্ষেত্রে শর্ট সার্কিট হওয়াটাও অসম্ভব নয়। তাই ধাতব সংস্পর্শ এড়িয়ে চলুন।

প্যান্টের পেছনের পকেটে কিংবা বইয়ের ভাঁজে ফোন রাখবেন না

অনেকেই আছেন, যারা জিন্স প্যান্টের পেছনের পকেটে মোবাইল ফোন রাখতে অভ্যস্ত। যদি এমন অভ্যাস থেকে থাকে, তবে তা আজই পরিত্যাগ করুন। পেছনের পকেটে ফোন রাখা অবস্থায় আপনি কোথাও বসে পড়লে, ফোনটি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এর ব্যাটারিও যাবে। পাশাপাশি স্বাস্থ্যের পক্ষেও এই অভ্যাস ক্ষতিকারক। কারণ ফোনের সিগন্যালে আপনার শরীরের কোষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

একই কারণে একগাদা ভারী বইয়ের নিচেও ফোন রাখবেন না। কিংবা বইয়ের ভাঁজে মোবাইল রাখবেন না। এতে ব্যাটারি বিস্ফোরণ হয়ে বড় দুর্ঘটনাও ঘটতে পারে।

আগুনের শিখা থেকে দূরে রাখুন

অনেক নারীরাই রান্নার সময় পাশে মোবাইল ফোনটি রাখেন। আবার দেখা যায় রান্না করতে করতেই মোবাইলে তারা গল্প করেন। এ ধরনের অভ্যাস খুবই বিপজ্জনক। এটি জীবনের পক্ষে যেমন ঝুঁকির, ফোনের জন্যও ক্ষতিকারক। কোনোভাবে অসাবধানে গ্যাস বা স্টোভের আগুনের হিট লাগলে ফোনটি ফেটে যাবে। তাতে ফোনে থাকা যাবতীয় ডেটা শুধু নষ্ট হবে না, প্রাণহানীও হতে পারে। তাই সাবধান থাকুন।

পুলে গেলে ফোন নয়

সুইমিং পুলে যাওয়ার সময় ফোন সঙ্গে নেয়ার অভ্যেস থাকলে আজই সতর্ক হোন। একই কথা প্রযোজ্য সমুদ্রসৈকতে যাওয়ার সময়েও। সূর্যের সরাসরি উত্তাপে ফোন নষ্ট হওয়া অস্বাভাবিক নয়। ফোনে থাকা কিছু মেটাল বেশিক্ষণ উত্তাপে থাকলে, তা সক্রিয় হয়ে ফোনটির বারোটা বাজিয়ে দেবে। তাই হোটেল রুমে বা বাড়িতে ফোন রেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved