1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

ভার্চুয়াল সভায় বিএনপি: করোনার টিকা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রতারণা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৭১ Time View

করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্য প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গতকাল শনিবার (০৯ জানুয়ারি) স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় কোভিড-১৯ এর টিকা আমদানির দায়িত্ব বেক্সিমকো গ্রুপকে দেয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি।

ভার্চুয়াল সভায় বিএনপি নেতারা বলেন, সরকারের লাভজনক পদে নিয়োগ পাওয়া কোনো ব্যক্তির যিনি আমদানিকারক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তার এই সম্পৃক্ততা বেআইনি ও অপরাধমূলক। মানুষের জীবনরক্ষাকারী এই টিকা আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে ভ্যাকসিন পাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এছাড়াও সভায় টিকা নিয়ে ভারতীয় হাইকমিশনার ও পররাষ্ট্র সচিবের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও দাবী করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved