1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ভারতে বন্দুকযুদ্ধে ৮ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৬৭ Time View

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন ৩ জন সাব-ইন্সপেক্টর ও ৪ জন কনস্টেবল।

পুলিশ জানায়, হত্যাসহ ৬০টি মামলায় অভিযুক্ত সন্ত্রাসী বিকাশ দুবেকে ধরতে তিনটি পুলিশ স্টেশন থেকে টিম যায় কানপুরের কাছে অবস্থিত দিক্রু গ্রামে। সম্প্রতি নতুন এক হত্যাকাণ্ডের অভিযোগ ওঠায় ওই অভিযানের পরিকল্পনা করে পুলিশ।

কানপুরের পুলিশ প্রধান দীনেশ কুমার বলেন, তাকে গ্রেফতার করতেই গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে যেতেই সন্ত্রাসীরা তিন দিক থেকে আক্রমণ চালায়। এই আক্রমণ পূর্বপরিকল্পিত ছিলো।

পুলিশ সূত্র বলছে, সম্ভবত অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। তারা তৈরি হয়েই ছিল। পুলিশের গাড়ি আসতেই গুলি চালাতে শুরু করে। ঘটনার পরেই উত্তর প্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এদিকে পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অবস্তি।

পুলিশ জানায়, বিকাশ দুবে দীর্ঘ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতে। ২০০১ সালে বিজেপির এক নেতাকে হত্যার অভিযোগও রয়েছে বিকাশ দুবের বিরুদ্ধে। যদিও সেই মামলায় খালাস পেয়েছেন তিনি। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved