1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ানকে আটক করেছে বিজিবি - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ানকে আটক করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৭৯ Time View

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন তারা।

এ সময় তাদের হাতেনাতে ধরে ফেলে বিজিবি। আটকদের নাম জানিয়েছেন ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান। তারা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ার নাগরিককে আটক করে খেজুরিয়া বিওপির টহল দল। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জি সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। তারা কেন বিনা পাসপোর্টে এভাবে ভারতে ঢুকছিল সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

আটক এই তিন নাইজেরিয়ানকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবর দৈনিক যুগান্তরের। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved