1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ভারতে পরিকল্পনা করেই হামলা চালিয়েছিল চীন: মার্কিন রিপোর্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ Time View

গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পরিকল্পনা করেই হামলা চালিয়েছিলেন চীনের সেনারা। ‘ইউনাইটেড স্টেট-চায়না ইকনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’-এর পক্ষ থেকে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক রিপোর্টে এই দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন অর্থনীতি ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের রিপোর্টে দাবি, প্রাণহানির সম্ভাবনা মাথায় রেখেই চীনের সেনারা গালওয়ানে হামলার পরিকল্পনা করেছিল’। এ প্রসঙ্গে গালওয়ানে হামলার কয়েক সপ্তাহ আগে আগে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহর একটি মন্তব্যের প্রসঙ্গ তোলা হয়েছে মার্কিন রিপোর্টে। ওয়েই বলেছিলেন, যুদ্ধের মাধ্যমেই সীমান্তে স্থিতিশীলতা স্থাপন করা যেতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল অভিযোগ করেছিলেন, ‘করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চীনের শাসকদল কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ভারত-সহ বিভিন্ন প্রতিবেশী দেশের ওপর হামলার পরিকল্পনা কষেছিল।

গালওয়ানে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র হামলায় নিহত হন ২০ জন ভারতীয় সেনা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টের দাবি, গালওয়ান সংঘর্ষে নিহত চীনা সেনার সংখ্যা অন্তত ৩৫। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved