1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৪ Time View

ভারতে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সোয়া ৩ লাখ। আর মৃত্যুর সংখ্যা ৯ হাজার ২৪৭ জন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেছেন, জুলাইয়ের মধ্যে শহরটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা ছাড়াবে সাড়ে ৫ লাখ। তাই পরিস্থিতি সামাল দিতে অন্তত ৮০ হাজার হাসপাতাল শয্যা প্রয়োজন হবে। তাই ৫০০ রেলবগিতে ৮ বেডের ওয়ার্ড বানানো হবে।

জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজার মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত ৩০৯ জনের মৃত্যুও হয়েছে। শনিবার একদিনে সর্বোচ্চ ১২ হাজার ২৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এর আগে ভারতে একদিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি।

দেশটিতে মোট শনাক্ত রোগীর এক-তৃতীয়াংশই মিলেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে গতকাল সকাল পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৫৬৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তামিল নাড়ুতেও শনাক্ত আক্রান্ত ৪২ হাজার পেরিয়ে গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই করছে।

এছাড়া তামিল নাড়ু, দিল্লি, গুজরাট ও উত্তর প্রদেশে বিপুলসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসব রাজ্যের প্রধান শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ভাইরাস গুজরাটে ১ হাজার ৪৪৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দিল্লিতে ১ হাজার ২৭১ জনের।

শতকোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতে লকডাউন শিথিল হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফের অনেক এলাকায় লকডাউন করা হতে পারে বলে সরকার ইঙ্গিত দিয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved