1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ভারতে করোনা টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীর মৃত্যু - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ভারতে করোনা টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীর মৃত্যু

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২০৭ Time View
এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪২ বছর বয়সের ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। ছবি: সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়া এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু বুকে ব্যথার কারণে হয়েছে। তবে তার মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন চিকিৎসকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা যায়, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে তেলেঙ্গানার নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৪২ বছর বয়সের ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে ৫টার সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই যে সকল নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

এর আগে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ডবয়ের মৃত্যু হয় টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ময়নাতদন্তে দেখা গেছে, হার্টের সমস্যার কারণে প্রাণ হারিয়েছেন তিনি। এছাড়াও দেশটির কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গেছেন টিকা নেয়ার পরে। তার মৃত্যুর ক্ষেত্রেও কারণ হিসেবে মনে করা হচ্ছে কার্ডিয়াক-পালমোনারি ফেলিওরকে।

এদিকে টিকা নেয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কয়েকজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved