1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ভারতে করোনার টিকা দেওয়া শুরু ১৬ জানুয়ারি

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১১২ Time View
প্রতীকী ছবি।

ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া শুরু হবে। শনিবার (০৯ জানুয়ারি) বিকালে দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের উচ্চপর্যায়ের দল করোনা পরিস্থিতি পর্যালোচনা শেষে টিকাদান কর্মসূচির বিস্তারিত কার্যক্রম চূড়ান্ত করে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। সর্বপ্রথম টিকা পাবেন প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মীসহ প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধারা।

তারপর পঞ্চশোর্ধ্ব মানুষ এবং কো-মর্বিডিটি থাকা ৫০ বছরের থেকে কম বয়স্ক মানুষকে টিকা প্রদান করা হবে।

ভারত সরকারের পক্ষ থেকে গত রোববার জরুরি ব্যবহারের জন্য দুটি টিকার অনুমোদন দেওয়া হয়।

এ দুটি টিকা হচ্ছে ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ এবং অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকা ‘কোভিশিল্ড’। ভারতের পুনেভিত্তিক সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড টিকা উৎপাদন করছে।

আগামী শনিবার থেকে করোনা টিকা প্রদান শুরু হলেও ইতিমধ্যে দু’দফায় দেশব্যাপী মহড়া চালানো হয়েছে। সর্বশেষ গত শুক্রবার দেশটির ৩৩টি রাজ্যের ৪ হাজার ৮৯৫ জায়গায় চালানো হয় এ মহড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved