অর্ধশতাধিক ব্যায়ামের আসন আয়ত্ত করা ও ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দেয়া ভারতের খ্যাতনামা বয়স্ক যোগব্যায়ামের শিক্ষক ভি নানামমাল মারা গেছেন।
‘ইয়োগা দাদি’ নানামমাল ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক পেয়েছে।
৯৯ বছর বয়সী নানামমাল কয়েক মাস আগ পর্যন্ত দৈনিক ১০০ শিক্ষার্থীকে যোগব্যায়াম সম্পর্কিত শিক্ষা প্রদান করেছেন। কৃষিনির্ভর পরিবারে জন্ম নেয়া নানামমালকে যোগব্যায়াম শিখিয়েছিলেন তার বাবা।
জীবদ্দশায় তিনি ৫০টিরও বেশি ভঙ্গি বা আসন আয়ত্ত করতে পেরেছিলেন এবং ১০ লাখেরও বেশি শিক্ষার্থীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়েছিলেন।
তার কাছ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই এখন বিশ্বজুড়ে যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতের পিটিআই বার্তা সংস্থা জানিয়েছে, এক সপ্তাহ আগে বিছানা থেকে পড়ে গিয়েছিলেন তিনি এবং তখন থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
-খবর দৈনিক যুগান্তরের।