1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ভারতের নাগরিকত্ব বিল: মোদি বললেন উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৯১ Time View
কংগ্রেস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।

বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই জানিয়ে আসামের জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আসামের জনগণের অধিকার রক্ষায় কেন্দ্র সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। খবর এনডিটিভির।

মোদি বলেন, আসামের ভাই-বোনদের আশ্বস্ত করতে চাই যে, পাস হওয়া সিএবি বিল নিয়ে তাদের উদ্বেগের কিছু নেই। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। এটি ক্রমবর্ধমান এবং আরও বাড়তে থাকবে।

অসমিয়া ভাষায় দেয়া আরেক টুইটে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার ও আমি সংবিধান অনুযায়ী আসামের মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ভূমি সংক্রান্ত অধিকারগুলোর সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা বন্ধে (হরতাল) উত্তাল ছিল ভারতের আসাম ও ত্রিপুরা। দুই রাজ্যেই একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ।

গুয়াহাটিতে জারি হয়েছে কারফিউ। বহু জায়গায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভ ঠেকাতে আসাম-ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved