1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ভারতের দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ১৩

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি মেট্রোস্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত ১৩ ব্যক্তি নিহত হয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে।


দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণটি লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে হয়েছে। বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। অনেকে আহত হওয়ার আশঙ্কা রয়েছে।



ঘটনার বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, পিছনেই আমার দোকান। চেয়ারে বসেছিলাম, হঠাৎ ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ। এত জোরে শব্দ জীবনে শুনিনি। ৩ বার চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। উঠে আওয়াজ লক্ষ্য করে ছুটলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, বাঁচব না। মৃত্যুকে ভীষণ সামনে থেকে দেখলাম। এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কী করা উচিত।” আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ছাদ থেকে আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসি। ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। বাড়ির কাচ নড়ছিল। ছুটে নীচে এসে দেখি, ভয়াবহ অবস্থা।



ঘটনার ছবি-ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved