1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভারতীয় সেনাদের হাতে বিশেষ ড্রোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৮ Time View

উত্তেজনাপূর্ণ লাদাখে নজরদারির জন্য ভারতীয় সেনাদের হাতে এখন বিশেষ ড্রোন ‘ভারত’। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে এই ড্রোন বানিয়েছে। উঁচু পাহাড়ে ঘেরা এলাকায় নজরদারিতে বিশেষভাবে তৈরি এই ড্রোন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারির কাজ করবে। এই ‘ভারত’ ড্রোন বিশ্বের সবচেয়ে হালকা ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে যে ড্রোনগুলো তার মধ্যে অন্যতম।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, লাদাখের বর্তমান পরিস্থিতি বিচার করে ভারতীয় সেনাদের এমনই একটি ড্রোন প্রয়োজন ছিল, যেটি খুব সহজে নিখুঁতভাবে নজরদারির কাজ চালাতে পারে। ‘ভারত’ ড্রোন সেই কাজটাই করবে বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। ভারত সিরিজের ড্রোনগুলো চণ্ডীগড়ের একটি পরীক্ষাগারে তৈরি করেছে ডিআরডিও।

সূত্র জানায়, ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে যে কোনো এলাকায় নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। এর বায়োমেট্রিক ডিজাইন এবং অ্যাডভান্স রিলিজ টেকনোলজি নজরদারি চালানোর কাজে যথোপযুক্ত।

এই ড্রোনের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে সক্ষম। শত্রুকে চিনে নিয়ে সেই হিসেবে পরের পদক্ষেপ ঠিক করতে পারে এই ড্রোন। যে কোনো রকম চূড়ান্ত শীতল আবহাওয়াতেও কাজ করতে সক্ষম এই ড্রোন। নজরদারি চালানোর সময় রিয়েল টাইম ভিডিও পাঠাবে। রাতের অন্ধকারেও ছবি তুলতে সক্ষম। এমনকি গভীর জঙ্গলের মধ্যে কেউ বা কিছু লুকিয়ে থাকলেও, তাও চিহ্নিত করতে সক্ষম ‘ভারত’। ভারতীয় সেনারা এই ড্রোন হাতে পেয়ে খুশি বলে খবরে বলা হয়েছে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved