1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘নিভার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৭৫ Time View

বুধবার দিবাগত রাতে ভারতের পুদুচেরি ও তামিলনাডু উপকূলে সমুদ্র উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘নিভার’। সারা রাত ধরে সমুদ্র উপকূলে চালিয়েছে তাণ্ডব ।

জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার পর অবধিও পুদুচেরির বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে । ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিভার এখন তামিলনাড়ুর উত্তর উপকূলে পুদুচেরি থেকে ৬০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ কমে হয়েছে প্রতি ঘণ্টায় ৮৫-৯৫ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আগামী ৩ ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এ দিকে পূর্ব সতর্কতা হিসেবে ভারতের তামিলনাড়ুর ৭টি জেলায় বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন তামিল মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। এছাড়া বুধবার সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্যটির ৪ হাজার জায়গাকে ‘দুর্বল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved