1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ভাই-বোনের পবিত্র সম্পর্ক নিয়ে আসছে আসিফের গান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৯০ Time View
ছবি: সংগৃহীত।

পৃথিবীতে বাবা-মায়ের পর সবচেয়ে মধুর সম্পর্ক ভাই-বোনের। সেই সম্পর্ককে গানে গানে ফুটিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও আতিকা রহমান মম। গানের শিরোনাম ‘আমার ছোট বোন’।

সুদীপ কুমার দীপের লেখা এই গানটির সুর-সংগীত করেছেন জেকে মজলিস। গত ৯ জানুয়ারি সাভারের আমিনবাজারের একটি রিসোর্টে ‘আমার ছোট বোন’ গানটির ভিডিও ধারণ করা হয়। ভিডিও পরিচালনা করেন মো. আতিকুর রহমান লাভলু।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, ‘আমাদের সংগীতাঙ্গনে সাধারণত ভাই-বোনের গান তেমন একটা হয় না। বিশেষ করে বড় ভাই ও ছোট বোনের মধ্যকার মধুর সম্পর্ক নিয়ে গান কেবল ফিল্মেই হয়তো গান দেখা যায়। সেই হিসেবে বলা যায় এই গানটি একটি ব্যতিক্রমধর্মী কাজ। এছাড়া গানটির ভিডিও পুরোই ফিল্মিক ধাঁচের। আর নতুন প্রজন্মের শিল্পী হিসেবে মম’র কণ্ঠে ম্যাচুউরিটি আছে। এখন তার যে বয়স তাতে সে যদি কন্টিনিউ করে তবে তার ভালো শিল্পী হবার সম্ভাবনা আছে।’

নির্মাতা মো. আতিকুর রহমান লাভলু বলেন, এই তীব্র শীতের মধ্যে আসিফ আকবর ও মম যেভাবে অক্লান্ত শুটিং করেছেন তাতে আমি মুগ্ধ। শুধু এটাই বলতে পারি, সকলের কাছে গানের পাশাপাশি ভিডিওটিও বেশ ভালো লাগবে। এছাড়া বাজনা বিডির ইউটিউব চ্যানেলে গান ও এর ভিডিও শিগগিরই প্রকাশিত হবে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved