1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ভাইরাল প্রিয়াঙ্কা-নিকের প্রথম ডেটিংয়ের ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৭৫ Time View

বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন মুলুকের জনপ্রিয় গায়ক নিক জোনাস। ভালবেসে ২০১৮ সালের ডিসেম্বরের ১ তারিখ ভারতেই হিন্দু এবং খ্রিস্টান ধর্মে বিয়ে করেছেন তারা। বিয়ের প্রায় দুই বছর পরে এবার সামনে এলো তাদের প্রথম ডেটিং এর ছবি।

ভালবাসার দুই বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়া নিজেদের প্রথম তোলা একটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। যার ক্যাপশনে তিনি লিখেন, দুই বছর আগে আমাদের দু’জনের একসঙ্গে তোলা প্রথম ছবি। এরপর থেকে তুমি আমার জীবনে সুখ ও আনন্দ বয়ে এনেছ। তোমাকে ভালোবাসি নিক জোনাস। ধন্যবাদ তোমাকে আমাদের জীবনকে এতো সুন্দর করে সাজানোর জন্য।

শুধু প্রিয়াঙ্কা চোপড়া নয়, তার স্বামী নিক জোনাসও একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- এই সুন্দরী নারীর সঙ্গে দুই বছর আগে আজকের এই দিনে প্রথম ডেটে গিয়েছিলাম। এই দুই বছর আমার জীবনের সবচেয়ে সেরা সময়। আমি মনে নিজেকে সৌভাগ্যবান মনে করি এই ভেবে যে, তার সঙ্গে আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে পারবো।

২০১৭ সালে মেট গালা অনুষ্ঠানের লালগালিচায় হেঁটেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেসময় প্রথম একসঙ্গে জনসম্মুখে এসেছিলেন তারা। পরে এক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved