1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ভাইরাল ছাত্রলীগ নেতার বিবস্ত্র ভিডিও

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ Time View
বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশের বিবস্ত্র ভিডিও। এর আগে একই কলেজে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে ছিলেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে টিপু দাশ বিবস্ত্র হয়ে এক নারীর সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। তা ছাড়া অকথ্য ভাষায় এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাটিং করছেন। অপরপ্রান্তে কথোপকথন করা নারীটি টিপু দাশের আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।



জানা যায়, ছাত্রলীগ নেতা টিপু দাশ বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এবং দীর্ঘ দুই বছর ধরে এই কলেজ শাখার দায়িত্ব পালন করে আসছে। গত ২০২২ সালের ৩ এপ্রিল রাতে বান্দরবান সরকারি কলেজের আবাসিক হলে প্রবেশ করে তৌহিদ নামের এক ছাত্রকে মারধর করেন তিনি। ওই কলেজের ছাত্র রবিন কান্তি নাথ সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। সে ক্ষোভে আবাসিক হলে প্রবেশ করে তৌহিদকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তিনি বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগে টানা ৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে যুগ্ম সম্পাদক পদে কলেজ ছাত্রনেতা হিসেবে ও ২০২২ সালে এসে ৩৭ জন কমিটি সদস্য করে টিপু দাশকে আহ্বায়ক দ্বায়িত্ব দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাটিংয়ে সর্বশেষ অপরপ্রান্তে এক নারী কলেজ ছাত্রলীগ নেতাকে বার্তায় লিখেছিলেন- ‘তোর গুণ্ডা কলেজের কত মেয়েকে নষ্ট করলি’।



ভিডিওর বিষয়ে জানতে চেয়ে একাধিকবার চেষ্টা করেও ওই ছাত্রলীগ নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, বিষয়টি আমি শুনেছি ও জেনেছি। যেহেতু ভিডিও ভাইরাল হয়েছে অধিকাংশ মানুষ জেনে গেছে। তবে এ বিষয়ে সাংগঠনিকভাবে কী পদক্ষেপ নেওয়া হবে তা আলোচনা করার পর বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved