1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বয়ফ্রেন্ডের সঙ্গে সুইজারল্যান্ডে কী করছেন মোনালি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ১০৩ Time View

চারিদিকে করোনা আতঙ্ক। এই করোনা আতঙ্কের মাঝেই গায়িকা মোনালি ঠাকুর আপাতত গা ভাসাচ্ছেন রোম্যান্সে। তার জার্মান বয়ফ্রেন্ড মাইক রিখটারের সঙ্গে আপাতত দিন কাটছে আল্পস ঘেরা সুইজারল্যান্ডে।

একটি সাক্ষাৎকারে মোনালি জানিয়েছেন, লকডাউন শুরু হওয়ার আগেই তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। তাই সুইজারল্যান্ড যাওয়ার আগে বাড়িতে পরিবারের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র কিনে রেখে গিয়েছিলেন।

মোনালির কথায়, এখানে পরিস্থিতি এতটাও খারাপ নয়। রেস্টুরেন্ট, পাব খোলা নেই ঠিকই তবে ব্যাংক, হাসপাতাল, পোস্টাল সার্ভিস খোলা। সারাদিন সাইকেল চালাচ্ছি। পাহাড়ের কোলে সাইকেল চালানোর মজাই আলাদা। যখন বাড়িতে থাকছি তখন হোম স্টুডিওতেই গান রেকর্ড করে নিচ্ছি। সময় পেলে মাইকের জন্য রান্নাও করছি।

ভারতীয় কুইজিন যে বেশ পছন্দের মাইকের সে কথাও জানিয়েছেন মোনালি। গায়িকার জার্মান বয়ফ্রেন্ড মাইকের একটি ফার্মহাউজ রয়েছে সেখানে। মাইক এবং তার পরিবারের সঙ্গে আপাতত সেখানেই অবসর যাপন করছেন মোনালি।

বিয়ে কবে করছেন তারা? মোনালি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী বছরেই বিয়ে করবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved