1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে মর্টার সেল উদ্ধার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। রাতে মর্টার সেলটি উদ্ধার করে কসবা থানায় নিয়ে আসা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতুয়ামুড়া দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। পুলিমের ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার সেল হতে পারে।



পুলিষ ও স্থানীয়রা জানায়, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মর্টার সেলটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার সেলটির ওজন প্রায় ৪ কেজি। যার দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার সেলটি থানায় এনে পানিতে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে ধ্বংসের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার সেল হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved