1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ব্রাইডাল ফেস্টে বউ সাজে তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ১৪৪ Time View
ব্রাইডাল ফেস্টে বউ সাজে তানজিন তিশা। ছবি: সংগৃহীত।

কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো বিয়ের বউ সাজ নিয়ে এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্ট ২০২০ সিজন ফাইভ। স্পন্সরর্ড বাই মাসুদ খান মেকওভার জোন, পাওয়ার্ড বাই কুইন্স মেকওভার।

রোববার কুমিল্লার লাঞ্চেওন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো অভিনেত্রী তানজিন তিশার বউ সাজ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাইয়ের পর ২৫ জন ব্রাইড এবং ২৫ জন মেক আপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিচালনা করেন এমবি অ্যাসোসিয়েটস এর কর্ণাধার বাবুল আক্তার।

ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তানজিন তিশা বলেন, প্রথমেই এমবি অ্যাসোসিয়েটস কে সাধুবাদ জানাই যে তারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, ব্রাইডাল সাজ কে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এমন আয়োজনের অংশ হতে পেরে গর্ব বোধ করছি। পরের সিজনগুলোর জন্য শুভকামনা রইলো।

আয়োজক পক্ষ থেকে মাসুদ খান এবং বাবুল আক্তার বলেন, আগের সিজনগুলো বেশ সাফল্যের সঙ্গেই সম্পন্ন হয়েছে, সবার বেশ সাড়া পেয়েছি। এরপরের সিজনগুলো ধারাবাহিকভাবে চলবে। আগামী মাসে কক্সবাজারে সিজন সিক্স আয়োজন করার পরিকল্পনা রয়েছে, তাতেও থাকছে বিশেষ আকর্ষণ।

আগ্রহীগণ https://www.facebook.com/MBBridalFest/ এই পেজ এ যুক্ত হয়ে পরের সিজনগুলোর জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

পার্টনার হিসেবে ড্রেস পার্টনারে ছিল আনজারা, ওয়্যারড্রোব পার্টনার আরময়, জুয়েলারি পার্টনার হিসেবে ছিলো সিলভার হাউজ, ইভেন্ট পার্টনার শাদীকাব্য, কমিউনিকেশন অ্যান্ড পিআর এ ‘বি পজেটিভ কমিউনিকেশন’, ফটোগ্রাফি পার্টনার ‘মেমরি বাস্কেট’, টেলিভিশন পার্টনার ‘নিউজটুয়েন্টিফোর’, রেডিও পার্টনার ‘রেডিও টুডে’, পত্রিকা পার্টনার ‘বাংলাদেশ প্রতিদিন’, অনলাইন পার্টনার ‘বাংলানিউজটুয়েন্টিফোরডটকম’, ম্যাগাজিন পার্টনার ‘অনন্যা’ এবং বিনোদন পোর্টাল পার্টনার হিসেবে রয়েছে ‘স্পন্দনডটকমডটবিডি’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved