ব্রণের সমস্যায় মারাত্মকভাবে ভুগে থাকেন অনেকেই। এর থেকে পরিত্রাণেও চেষ্টার কমতি থাকে না। অনেকেই আবার কর্মব্যস্ততার কারণে নিজের প্রতি যত্নও নিতে পারেন না। ফলে ধীরে ধীরে ত্বকে ব্রণের সৃষ্টি হয়।
ব্রণ দূর করতে কিছু প্রসাধনীর ব্যবহার ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায়। তাই ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের ওপর। এক্ষেত্রে তেজপাতার ব্যবহারেই ব্রণ থেকে মিলবে চিরমুক্তি। চলুন জেনে নেয়া যাক ব্যবহার পদ্ধতি-
একটি প্যানে ২ কাপ পানিতে ৫টি শুকনো তেজপাতা দিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে আরো ২ মিনিট জ্বাল দিন। এবার একটি সসপ্যান কিংবা বড় পাত্রে মিশ্রণটি গরম থাকতে ঢেলে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যান বা পাত্রটিতে মুখ ঢেকে ভাপ আপনার ত্বকে নিন। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট। সপ্তাহে দু’বার এই কাজটি করুন। দেখবেন খুব দ্রুত ব্রণ ও রিংকেল সমস্যার সমাধান হয়ে যাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।