1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ওবায়দুল কাদের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৭১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকায় মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ তথ্য জানিয়েছেন তিনি।



তিনি জানান, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে ২২টি মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। মন্ত্রিসভা বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।



ওবায়দুল কাদের বলেন, ইসলাম ধর্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু যা করেছে, অন্যরা কেউ তা করেনি। ওলামা লীগে অনেকে সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছে, যা আশা করিনি। দলের মধ্যে বিভেদ-কলহ চাই না। কমিটিতে সত্যিকারের আলেম থাকবে, টাউট-বাটপার যেন না আসে তা দেখতে হবে। ধর্ম ব্যবসায়ী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই।



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গাজীপুরে কমিটি না দিয়ে সম্মেলন কেন? শৃঙ্খলা বিরোধী কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ৪-৫ জনের কমিটি চাই না। মশারির মধ্যে মশারি টাঙানো যাবে না। লীগের সঙ্গে কাজ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলতে হবে। শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় নয়।



তিনি বলেন, দেশকে মগের মুল্লুক বানিয়েছিল বিএনপি। ৬২ হাজার নেতাকর্মীদের জেলে রেখেছিল। চোখ বেঁধে কারাগারে নেওয়া হয়েছিল। টেনেহিঁচড়ে কোর্টে হাজির করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved