1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

‘বেসামাল’ টয়া!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৬৯ Time View

এই সময়ের মডেল-অভিনেত্রী মুমতাহিনা টয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেও ‘বেসামাল’ নামের নাটকের কাজ করেছেন। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি নির্মাণ করেছেন সরদার রোকন।

নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, করোনার এই সময়ে আমরা নিরাপদ দূরত্ব মানার চেষ্টা করেছি ও স্বাস্থ্যবিধি মেনে চলেছি। এর গল্পটি চমৎকার। আশা করছি, নাটকটি ভালো লাগবে সবার।

নাটকের গল্পে দেখা যাবে, নিশাদ ও সোহানী নবদম্পতি। তাদের ৪ মাসের সংসার। দুজনই চাকরিজীবী। রোজ সকাল দুজন একসঙ্গে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় দুজন একসঙ্গেই ফেরে। একদিন তাদের গাড়ির সামনে এক বৃদ্ধ পড়ে যায়। সেই বৃদ্ধ নিশাদের গ্রাম থেকে আসা এক দাদা। তাদের চমকে দেয়ার জন্য তিনি কাউকে কিছু না জানিয়ে চলে আসেন।

এরপর তারা দাদুর দায়িত্ব বাসার কেয়ারটেকারকে বুঝিয়ে দিয়ে অফিসে চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে কেয়ারটেকার তাদের হাতে ধরিয়ে দেয় লম্বা এক ফর্দ। শুরু হয় একের পর এক দুর্ঘটনা। এরপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।

‘বেসামাল’ নাটকের ইরফান সাজ্জাদ ও টয়া ছাড়াও বিশেষ চরিত্রে রূপদান করেছেন ফকরুল মাসুম বাশারসহ অনেকে। নির্মাতা সুত্রে জানা গেছে নাটকটি আসছে ঈদে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved