1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বেড়েছে রেমিট্যান্স আসা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
আবারও খোলাবাজারে ডলারের দামে রেকর্ড

রেমিট্যান্স বা প্রবাসীদের আয় দেশে আসা বেড়ছে। তবে তা সামান্য। ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে ১৮ হাজার ১৮৬ কোটি টাকা। এর আগের মাসে (নভেম্বর) ১৫৯ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আর ২০২২ সালের ডিসেম্বরে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তার আগের বছর ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ৭ কোটি ডলার বেশি এসেছে। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার।

হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ৬ মাসে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তার আগের অর্থবছরের একই সময়ে পাঠিয়েছেন ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ টাকা। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম ছয় মাসে ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বেশি এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved