জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় পার্টি মহানগর দক্ষিণের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এর সভাপতিত্বে এবং মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, দোয়া মোনাজাত পরিচালনা করেন করেন পার্টির যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইসারুহুল্লা আসিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেস্টা ড. নুরুল আজহার শামীম, হেনা খান পন্নী, হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সালমা হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মো: বেলাল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য নির্মল চন্দ্র দাস, মো: হেলাল উদ্দিন,এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, হাজী মো: ফারুক হোসেন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মো: ইসহাক ভুইয়া, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, নুরুল হক নুরু, মো: জাকির হোসেন মিলন, সুজন দে, মো: আখতার হোসেন দেওয়ান, এমএ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, ডা: সেলিমা খান, কেন্দ্রীয় সদস্য মো: ফারুক শেঠ, মাহবুবুর রহমান খসরু, মো: সোলায়মান সামি, লোকমান ভুইয়া রাজু, আবু সাঈদ স্বপন, মোস্তাইন বিল্লাহ, মিনি খান, মোমেনা সরকার, আসমা আক্তার রুমি, সিমানা আমির, রজমান আলী ভুইয়া, জাতীয় তরুন পার্টি নেতা মোড়ল জিয়াউর রহমান, মো: জাহাঙ্গীর আলম, মো: মইনউদ্দিন মন্ডল খোকা, শ্রমিক পার্টি নেতা- এমদাদুল ইসলাম রনি, মো: তসলিম উদ্দিন সাগর, ছাত্রনেতা মো: আবু সাঈদ লিয়ন প্রমুখ ।