1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে: সিয়াম

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭৫ Time View

করোনাভাইরাসের প্রকোপে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর শুটিংয়ের অনুমতি দিয়েছে বিএফডিসি ও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন। তবে বর্তমান পরিস্থিতিতে শুটিং করতে চান না এ সময়ের নায়ক সিয়াম আহমেদ।

এ বিষয়ে সিয়াম বলেন, চারপাশে করোনা সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় আমি শুটিংয়ের পক্ষে নই। সুস্থভাবে বেঁচে থাকলে আগামীতে অনেক কাজ করা যাবে।

নিজের ও পরিবারের সুরক্ষার প্রসঙ্গে সিয়াম বললেন, শুটিং থেকে বাসায় ফেরার পর পরিবারের সদস্যরা কতোটা নিরাপদে থাকবেন সেটাও বিবেচনা করতে হবে। শুটিং মানেই মানুষের আনাগোনা। কার মধ্যে কী থাকবে? করোনা টেস্ট করলেও ঝুঁকি সম্ভবনা থাকবে। তাই চাইবো না আমার জন্য পরিবারের অন্য কেউ বিপদে পড়ুক। তাই করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শুটিংয়ে ফিরবো না।

করোনার বিশেষ পরিস্থিতির কারণে সবার মতো এখন সিয়ামও ঘরবন্দী। সময় দিচ্ছেন পরিবারকে। বন্ধ রয়েছে মাহিয়া মাহির বিপরীতে তার প্রথম ছবি ‘স্বপ্নবাজি’র শুটিং। এ ছাড়া টানা কাজ করেছেন ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved