1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত ও শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ১২৯ Time View

দেড় বছর পর বিরাট কোহলিদের ম্যাচ দেখতে গুয়াহাটির ভূপেন হাজারিকা স্টেডিয়ামে হাজির হন আসামের ক্রিকেট ভক্তরা। কিন্তু আক্ষেপ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের। আজ রবিবার ভারত ও শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে শীতের বৃষ্টিতে।

অথচ টস হয়েছিল নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি সেটি জিতে নেন ফিল্ডিং। দুই দল একাদশ ঘোষণা করে। এর ১৫ মিনিট পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মাঠ ঢাকা হয় কাভারে। কয়েক দফায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন।

শেষ পৌনে ১০টায় আম্পায়াররা মাঠের অবস্থা দেখার ৫ মিনিট পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। অথচ মাঠকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মাঠ খেলার উপযোগী করে তুলতে। সমর্থকেরাও ধৈর্য্যের পরিচয় দিয়ে গ্যালারিতে ছিলেন।

.

“এর আগে এই মাঠে দুটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টিতে হারে ভারত। এরপর ২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেটি জেতে ভারত। একই সাফল্যের প্রত্যাশা নিয়ে এত বছর পর তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন আসামের ক্রিকেট দর্শক। কিন্তু বৃষ্টি তাদের উৎসব মাটি করে দিলো!

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার, ইন্দোরে। ১০ জানুয়ারি পুনেতে শেষ ম্যাচ।

খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved