1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বুড়িমারী সীমান্তে নিহতের লাশ তিন দিন পর ফেরত দিল বিএসএফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৮৩ Time View
ছবি: ফাইল, সংগৃহীত

ভারতীয় সীমান্তে নিহত বাংলাদেশি যুবক আবু সাঈদ (২২) এর লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সন্ধ্যায় ভারতীয় চ্যাংরাবান্দা ও বাংলাদেশি বুড়িমারী ইমিগ্রেশন গেট দিয়ে ফেরত দেওয়া হয়।

ভারতীয় মেকলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার বাংলাদেশি পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নিকট লাশ হস্তান্তর করে। এ সময় ভারতীয় বিএস বাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি রাজ কুমার, বিজিবির বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাদ উপস্থিত ছিলেন।

গত শনিবার (১১ জানুয়ারি) রাত ১টার দিকে সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছ দিয়ে গরু আনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবু সাঈদ। তার বাড়ী উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে। তার বাবার নাম বেনজির আলী।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘লাশ গ্রহণের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved