1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বীরগঞ্জের ঢেপা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ২৩২ Time View

দিনাজপুর জেলার বীরগঞ্জের ঢেপা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইসগেট সংলগ্ন এলাকায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে নবজাতকটি অনৈতিক সম্পর্কের বলি হতে পারে।

বীরগঞ্জ থানার এসআই আলন চন্দ্র রায় গণমাধ্যমে জানান, আজ রবিবার সকালবেলা বীরগঞ্জের ঢেপা নদীর স্লুইসগেট সংলগ্ন এলাকায় স্থানীয় এক মহিলা পানিতে পলিথিন ব্যাগ ভাসতে দেখে। ওই নারী ব্যাগটি নদীর তীরে নিয়ে এনে খুললে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ বেড়িয়ে আসে। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত জানান, নবজাতকটি ছেলে সন্তান এবং তার বয়স আনুমানিক ১দিন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved