1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিয়ে ভাঙার আগে নিজেকে নতুন করে দেখালেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৬ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

যখন তখন ফিটনেস স্টুডিও-র ছবি শেয়ার করেন রোশন সিং। কখনো ‘কিক’, কখনো ‘কিক ১’-এর ঝলক ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। নিজের চর্চা করা শরীরের ছবিও দেখাতে ভোলেন না।

অনেক দিন মুখ বুঁজে সহ্য করার পর অবশেষে নিজের দ্বিতীয় বাড়ি ‘এম্পায়ার’-এর ছবি পোস্ট করে অভিনেত্রীও বুঝিয়ে দিলেন, তিনিও কারো থেকে কোনো অংশে কম নন। উদ্বোধনের পরে নিজের জিমের কোনো ছবিই নায়িকা এর আগে শেয়ার করেননি। এক তরফা যেন রোশনই নিজেকে জাহির করে যাচ্ছিলেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

সোমবার সকালে শ্রাবন্তী গিয়েছিলেন ‘এম্পায়ার’-এ। লক্ষ্য- পজিটিভ থেকে শরীরকে সুস্থ রেখে লড়াই চালিয়ে যাওয়া। সেখানেই তাকে দেখা যায় কালো ট্র্যাক শ্যুট, সাদা টপে। কাঁধে জিমের ব্যাগ। স্টুডিয়োয় তখনো শরীরচর্চা শুরু হয়নি। দেখতে দেখতে শ্রাবন্তীর সেই ছবির ভিউয়ার্স ৩২ হাজারের উপর।

যত দিন যাচ্ছে ততই যেন জটিল, তিক্ত হচ্ছে শ্রাবন্তী-রোশন সিং-এর সম্পর্ক। অতি সম্প্রতি, ফেসবুক ডিপি থেকেও অবশেষে স্বামীর ছবি সরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় পারস্পরিক কথার পিঠে কথা, একে অপরকে দোষ দেয়া চলছে তারকা দম্পতির। কখনো জিম নিয়ে, কখনো বিয়ে নিয়ে, কখনো সিঁদুর পরা নিয়ে ক্রমাগতই শ্রাবন্তীকে কটাক্ষ করেছেন রোশন সিং।

এই সোশ্যাল যুদ্ধ শ্রাবন্তীর আগের দুই বিয়ে ভাঙার সময় দেখা যায়নি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved