1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বিয়ে নিয়ে তোড়জোড় শুরু অঙ্কুশ-ঐন্দ্রিলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭৮ Time View
ছবি: সংগৃহীত।

টলিউডে চলছে বিয়ের ধুম। পরপর একাধিক তারকা জুটি সেরে ফেলেছেন বিয়ের আয়োজন। তালিকায় আছেন অনেকে। অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের খবর টলিপাড়ার সবারই জানা। তাদের সঙ্গে নতুন করে তালিকায় যোগ হয়েছে এই জুটির নাম।

শোনা যাচ্ছে- নতুন বছরেই বিয়ের আয়োজন সম্পন্ন করবেন এ তারকা জুটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন তারা। সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন- গাড়ি কেনার মাধ্যমে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা?

এ ব্যাপারে অবশ্য পরিষ্কার কিছু জানা যায়নি। কারণ, বিয়ের ব্যাপারে মুখ খুলেননি এ জুটির কেউ। এমনকি তাদের ঘনিষ্ঠসূত্রের কেউ বলতে পারছেন না বিয়ের সঠিক খবর।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কালো রঙের স্কোডা কিনেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। গাড়ির পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবিও তুলেছেন একসঙ্গে। ঐন্দ্রিলার পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের কালো শর্ট ড্রেস। অন্যদিকে, অঙ্কুশ পরেছেন ধূসর টি-শার্ট, কালো জিন্স।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved