1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিয়ে করছেন একতা কাপুর! - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

বিয়ে করছেন একতা কাপুর!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ১০৭ Time View
ছবি: সংগৃহীত।

মা হয়েছেন অনেকে আগেই। সারোগেটেড মাদার একতা কাপুর বর্তমানে কাজের পাশাপাশি ছেলেকে নিয়ে ব্যস্ত। বয়স চল্লিশের কোঠায় হলেও এখনো  বিয়ের পিঁড়িতে বসেননি। তবে এবার বোধহয় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে একতাকে। তবে সেই ছবির ক্যাপশন এবং কমেন্ট সেকশন-ই এখন পুরোদস্তুর চর্চার বিষয় হয়ে উঠেছে বি-টাউনে।

একতা কাপুর যার সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি তনভীর বুকওয়ালা। যিনি কিনা মুম্বাইয়ের এক খ্যাতনামা বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তনভীরের সঙ্গে পাশাপাশি ছবি পোস্ট করে একতা লিখেছেন, এখন আমরা তিন! সবাইকে খুব শিগগিরি-ই জানাবো।

তবে একতার ছবির ক্যাপশনের থেকেও নজর কেড়েছে কমেন্ট সেকশনে তনভীরের কথা। যা দেখে নেটিজেনরা প্রায় একপ্রকার নিশ্চিত যে, ইনি হলেন একতার জীবনের সেই ব্যক্তি!

তা কী এমন লিখেছেন তনভীর? একতার ছবির নিচে তনভীরের মন্তব্য এমনটা, এই বন্ধুত্বকে এবার আত্মীয়তার বন্ধনে বাঁধার সময় এসে গিয়েছে। ব্যস, অমনি নেটপাড়ায় তুমুল হইচই শুরু হয়েছে।

অনেকে তো আবার এও লিখেছেন যে, আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছি। এই পোস্টই এখন নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে। বলিপাড়াতেও গুঞ্জনের অন্ত নেই। কান পাতলেই শোনা যাচ্ছে যে, একতা কাপুরও নাকি এবার খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সত্যিই কী তাই? এর উত্তর অবশ্য সময় এলেই মিলবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved