1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বিয়ের দাবিতে দেবরের ঘরে ভাবির অনশন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিয়ের দাবিতে দেবরের ঘরে ভাবির অনশন

পাবনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View
বিয়ের দাবিতে দেবরের ঘরে ভাবির অনশন

পাবনার সাঁথিয়ায় দেবরের সঙ্গে বিয়ের দাবিতে অনশন শুরু করছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার করমজা ইউনিয়নের একটি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী পেশায় ট্রাকচালক। দীর্ঘদিন তিনি বাড়িতে না থাকার সুযোগে তার ছোট ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়ান ওই নারী।

দেবর অন্যত্র বিয়ে করতে চাইলে তার ঘরে ২৬ জানুয়ারি থেকে অনশন শুরু করেন ওই গৃহবধূ।



ওই গৃহবধূর দাবি- ১৫ বছর ধরে দেবরের সঙ্গে তার সম্পর্ক। ২৫ জানুয়ারি তার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। আজ শুক্রবার দেবরের বিয়ের দিন ধার্য হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে দেবরের ঘরে অনশনে বসেছেন তিনি।



ঘটনার পর থেকেই প্রেমিক দেবর বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ওই গৃহবধূ আরও জানান, বিয়ের পর থেকেই দেবরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি বিয়ের কথা বললে নানা বাহানা দেখায় সে। দুই বছর আগে স্বামীর সঙ্গে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ফিরে আসতে বলে তার দেবর।



তিনি জানান, ২৪ জনুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদে গিয়ে কুরআন শরীফ মাথায় নিয়ে দুই-চার দিনের মধ্যেই আমাকে বিয়ে করবে বলে শপথ করে তার দেবর। কিন্তু এখন সে গোপনে অন্য জায়গায় বিয়ে করছে। সে বিয়ে না করলে তার ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে জানান তিনি।



এ বিষয়ে গৃহবধূর অভিযুক্ত দেবরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাবি আমার বিয়ের কথা শুনে ষড়যন্ত্র করছে। আমার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এর আগেও আমার দুই-তিনটা বিয়ে ভেঙে দিয়েছে।

এ বিষয়ে করমজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন আলী বাগচি জানান, আমি বিষয়টি শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ করেননি।



সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved